এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে গৃহবধূর অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু, শাশুড়ি গ্রেপ্তার

Published on: March 12, 2022 । 6:35 AM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল থানার চাউলি গ্রামের এক  গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে খুন করার অভিযোগে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] গ্রেপ্তার হল শাশুড়ি। শাশুড়ির নাম প্রতিমা গুছাইত। বাড়ি ঘাটাল থানার চাউলি গ্রামে। পুলিস জানিয়েছে, মৃত গৃহবধূর নাম প্রিয়াঙ্কা গুছাইত(২০)। রবিবার সকালে গৃহবধূ অগ্নিদগ্ধ হন। বৃহস্পতিবার ১০ মার্চ কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গৃহবধূ মারা যাওয়ার পরই

তাঁর বাবা   থানায় লিখিত অভিযোগ করেছেন। ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শুক্রবার বধূর শাশুড়ি প্রতিমা গুছাইতকে পুলিস গ্রেপ্তার করে।  এদিন তাকে আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
পাঁশকুড়ার বাসিন্দা স্বপনবাবু বলেন, পেশায় স্বর্ণ শিল্পী জয়ন্ত গুছাইতের সঙ্গে আমার মেয়ের বছর তিনেক আগে বিয়ে হয়। মেয়ের শ্বশুর বাড়ির দাবি মতো বিয়ের সময় যৌতুক দিতে হয়। কিন্তু

বিয়ের কয়েক মাস কেটে যাওয়ার পর থেকেই আমার মেয়ের উপর অত্যাচার শুরু হয়। আরও পণের দাবি করা হয়।
বধূর বাপের বাড়ির লোকেরা দাবি মতো পণ না দিতে পারায় অত্যাচার আরও বেড়ে যায় বলে অভিযোগ। রবিবার দুপুরে প্রিয়াঙ্কাদেবী যখন একা বাড়িতে ছিলেন সেই সময়ই তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে মৃতের বাপের বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অগ্নদগ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার প্রিয়াঙ্কাদেবী মারা যান। প্রিয়াঙ্কাদেবীর স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন। পুলিস তাকেও খুঁজছে।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ