এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে এক শিক্ষিকার রুমে ঢুকে চুরির উদ্দেশ্যে উটকে-পাটকে দেখল

Published on: March 12, 2022 । 11:03 PM

নিজস্ব সংবাদদাতা: দুয়ারের গ্রিলের দরজাটি টেনে দিয়ে মিনিট ২০’র জন্য দাসপুর গঞ্জের বাসিন্দা শিক্ষিকা বনশ্রী জানা কুইলাকে স্কুল [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] থেকে আনতে গিয়েছিলেন তাঁর স্বামী তাপস কুইলা। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগেই বাড়ির মধ্যে যাযাবর সম্প্রদায়ের এই মহিলা দু’টি তাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে রুমের মধ্যে ঢুকে পড়ে। বিছানা উল্টে, আলমারি খুলে ‘অপারেশন’ও শুরু করে দেয়। কিন্তু তারই মধ্যে তাপসবাবুর বাইকের শব্দে ওদের টার্গেট মিস হয়ে যায়। ধড়ফড় করে রুম থেকে বেরিয়ে পড়ে। এই ঘটনায় তাজ্জব বনে যান বনশ্রীদেবীরা। এটি গতকালের ঘটনা। তাপসবাবু বলেন, গতকাল দাসপুরে আরও একটি বাড়িতে একই ধরনের ঘটনা ঘটিয়ে ছিল এরা। যদিও সঙ্গে এদের বাচ্চা থাকায় মানবিক কারণে তাপসবাবুরা বিষয়টি পুলিশকে জানাননি বলে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ