এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বাবা-মায়ের এক সঙ্গে রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য

Published on: March 15, 2022 । 10:50 AM

ইন্দ্রজিৎ মিশ্র ও শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাত সকালেই বাড়ির মধ্যে এক সাথে পড়ে বাবা মা এর নিথর দেহ। ছেলে জানাচ্ছেন, বাবা মা এক সাথে আত্মহত্যা করেছেন। অস্বাভাবিক ও মর্মান্তিক এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনা দাসপুর থানার রামচন্দ্রপুর গ্রামের মণ্ডল পরিবারের। আজ মঙ্গলবার ১৫ মার্চ সাত সকালেই বছর ৫২ মোহন মণ্ডল ও তাঁর স্ত্রী বছর ৪২ এর রীতা মণ্ডলকে মৃত অবস্থায় পাওয়া যায় নিজেদের বাড়ির শোবার ঘরেই। বাবা মা এর একসাথে এই অস্বাভাবিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না ছেলে অরূপ মণ্ডল। একমাত্র ছেলে অরূপ জানাচ্ছেন,সোমবার রাতে একসাথেই খাওয়া দাও করেছিলেন বাবা মায়ের সাথে। নতুন বাড়ি হচ্ছে। সেই বাড়ির ছাদ ঢালাইকে নিয়ে বাবা মায়ের সাথে মাঝে মধ্যেই ঝামেলা হয়। কালও হয়। দুদিন হল ছেলে বাড়ি এসেছে। ছেলে অরূপ মুর্শিদাবাদে কাজ করেন। ইতি মিধ্যেই বাবা মায়ের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে দাসপুর পুলিশ। এভাবে বাবা মা এর এক সাথে মৃত্যু মেনে নিতে পারছেন না পাড়া প্রতিবেশী। ছেলে অরূপ জানাচ্ছেন বাবা মা একসাথে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। তবে সমস্ত বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দাসপুর পুলিশ।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ