এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের চাঁইপাটে পিচ রাস্তার পাশ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Published on: March 18, 2022 । 10:27 AM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাত সকালেই দাসপুরে এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আজ ১৮ মার্চ সকালে ওই থানার চাঁইপাট তেঁতুলতলা-বেলডাঙা রাস্তার পাশে স্তূপাকার কাঠের গুঁড়ির পাশে মুখ থুপড়ে পড়ে থাকতে দেখা যায় এই ব্যক্তিকে। মৃতদেহটি দেখতে পেয়েই স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম চন্দন খাটুয়া। ৪৫ বছর বয়স। বাড়ি ওই এলাকাতেই।
পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ