এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ

Published on: April 12, 2022 । 11:00 AM

নিজস্ব সংবাদদাতা: নিজের স্কুলে চাকরি দেওয়ার নাম করে[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বিবাহ বিচ্ছিন্না এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে দাসপুর থানার রাধাকান্তপুরের বাসিন্দা ওই মহিলা দাসপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। মহিলা জানান, শেখ সামসু আলম নামে  দাসপুর থানার খানজাপুর গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই ব্যক্তি তাঁর স্কুলে  চাকরি দেওয়ার নাম করে মহিলাকে ডেকে নিয়ে গিয়ে ৭ এপ্রিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের একটি লজে নিয়ে ধর্ষণ করেন।  মহিলা ধর্ষণের বিষয়টি দাসপুর থানায় ১০ এপ্রিল লিখিত ভাবে অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে মহিলার মেডিক্যাল টেস্টও হয়েছে। এদিকে অভিযুক্ত ব্যক্তি বলেন, তাঁর পুরানো এক বিজনেস পার্টনারের(যিনি সামসুবাবুর সম্পর্কিত আত্মীয়ও বটে) চক্রান্তের শিকার তিনি। ওই মহিলার সঙ্গে অভিযুক্ত ব্যক্তি তথা সামসুবাবুর পুরানো বিজনেস পার্টনারের দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে। ওই মহিলাকে স্বামীর সঙ্গে সম্পর্ক ছাড়িয়ে অভিযুক্তের বিজনেস পার্টনার নিজের খরচে ঘাটালে রেখেছেন। তিনিই সামসুবাবুর উপর চক্রান্ত করে ধর্ষণের ওই মামলা সাজিয়েছেন। মহিলার প্রাক্তন স্বামী ও তাঁর পরিবার সামসুবাবুর সঙ্গে সহমত প্রকাশ করেছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ