এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শারীরিক অসুস্থতার কারণেই কি আত্মহত্যা করলেন দাসপুরের প্রৌঢ়

Published on: April 21, 2022 । 8:30 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার সৌনামুইতে এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির পাশের বাঁশ বাগান থেকে। মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ সামন্ত (৫৬)। বাড়ি দাসপুর থানার সৌনামুইতেই। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ২১ এপ্রিল বৃহস্পতিবার সকাল প্রায় ৬ টা ৫ মিনিট নাগাদ বাড়ির লোকেদের অনুপস্থিতিতে রবীন্দ্রনাথবাবু বাড়ির পাশের বাঁশ বাগানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন জানাচ্ছেন, শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। সে কারণেই হয়তো মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ