এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় মৃত চন্দ্রকোণার সাইকেল আরোহী, গুরুতর জখম ৪

Published on: April 23, 2022 । 11:55 AM

নিজস্ব সংবাদদাতা: চন্দ্রকোণায় প্রাইভেট কারের সঙ্গে সাইকেলের মুখোমুখি ধাক্কা। আহত প্রাইভেট কারে থাকা চারজন,  ঘটনাস্থলেই  মৃত্যু হল  সাইকেল আরোহীর। ওই সাইকেল আরোহীর নাম অজিত ঘোষ(৫৮)। বাড়ি চন্দ্রকোণা থানার কুয়াপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ২৩ এপ্রিল সকালে সাইকেলে করে অজিতবাবু পাঁচখুরি বাজারে যাচ্ছিলেন। যাওয়ার পথে বামুনপাড়া এলাকায় মেদিনীপুর থেকে চন্দ্রকোণার দিকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কার ধাক্কা মারে তাঁকে। প্রত্যক্ষদর্শকদের ব্যাখ্যায়, প্রাইভেট কারের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। তাই বুঝতে না পেরে সাইকেল আরোহীকে ধাক্কা মেরে কিছুটা টেনে নিয়ে গিয়ে যাত্রী সমেত প্রাইভেট কারটি পড়ে যায় রাস্তার ধারে ধান জমিতে। ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হয় এবং প্রাইভেট কারে থাকা চালক সহ চারজন যাত্রী আহত হন। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। জানাগেছে, প্রাইভেট কারটি মেদিনীপুর থেকে বর্ধমানের কাটোয়া যাচ্ছিল,তাতে চালক সহ চারজন যাত্রী ছিলেন। প্রাইভেট কারের এক যাত্রী বলেন, সাইকেল আরোহী আচমকাই রাস্তার মাঝে চলে আসায় চালক নিয়ন্ত্রণ না রাখতে পেরে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় মৃত ও আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ