এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খুকুড়দহ চক্রে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের ১০ম সম্মেলন

Published on: April 23, 2022 । 5:02 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি খুকুড়দহ চক্রের ১০ ম সম্মেলন অনুষ্ঠিত হল।  [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] জাতীয় শিক্ষানীতির শিক্ষার পরিপন্থী কিছু বিষয় বাদ দেওয়ার জন্য এই আন্দোলন শুরু করা হয়েছে। আজ ২৩ এপ্রিল দাসপুর-২ ব্লকের শ্যামচক বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। ১১৭ জন শিক্ষক-শিক্ষিকা, প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। পতকা উত্তোলন ও প্রভাতফেরীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে। ওই চক্রের সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, জাতীয় শিক্ষানীতির শিক্ষার পরিপন্থী কিছু বিষয় বাদ দেওয়ার জন্য একটি আন্দোলন শুরু করেছেন তাঁরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবিগুলি যাতে পৌঁছায় সেজন্যই এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন। কোনও স্কুলে শিক্ষক বেশি কোনও স্কুলে শিক্ষক কম, একটি সামঞ্জস্যপূর্ণ বিষয়ে আসার জন্য এবং তাঁদের দাবিগুলি যাতে পূরণ করা হয় সেজন্যই আজকের এই সম্মেলন। আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব