এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পুকুর থেকে মৃত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

Published on: April 27, 2022 । 5:36 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ ঘাটাল: বুধবার দুপুরে দাসপুর থানার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]গোছাতি গ্রামের একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই যুবকের নাম গৌতম পোড়্যা(৩১)। গোছাতি গ্রামেই বাড়ি। আজ তাঁর বাড়ির সামনের এক পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে। তবে কী কারণের জন্য ওই যুবকের মৃত্যু হয়েছে তা মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট না এলে বলা সম্ভব নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ২৬ এপ্রিল ওই গ্রামে শীতলা পুজো ছিল। পুজো উপলক্ষে গ্রামের দক্ষিণ পাড়ায় অন্যান্য বারের মতো এবারেরও চোলাই মদের আড্ডা বসেছিল। গত কাল এবং আজ দুদিনে ওই যুবক তাঁর পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর মদপান করেছিলেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। সেই কারণেই পুকুরে স্নান করতে গিয়ে বেসামাল হয়ে গৌতমবাবুর মৃত্যু হতে পারে বলে পুলিশের অনুমান।
এদিকে ওই মৃত্যুর জন্য এলাকার বাসিন্দারা পুজো কমিটিকেই দায়ী করেছেন। তাঁরা বলেন, পুজো কমিটির প্রশ্রয়েই ওই গ্রামে প্রত্যেক বছর চোলাই মদের আড্ডা বসে। ওই গ্রামে বহু সচেতন মানুষ থাকলেও চোলাই মদ বন্ধ নিয়ে তাঁদের কোনও উদ্যোগ নেই।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ