এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এবার থেকে ঘাটালে ট্রাফিক আইন ভাঙলে সঙ্গে সঙ্গেই জরিমানা নিয়ে নেওয়া হবে

Published on: May 3, 2022 । 9:23 AM

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল থানার পুলিশের হাতে এলো নতুন ইলেকট্রনিক্স পেমেন্ট ডিভাইস।  ট্রাফিক আইন ভঙ্গের স্পট ফাইন এবার থেকে স্পটে দাঁড়িয়েই অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন অভিযুক্ত চালকরা। হাতে হাতে পেয়ে যাবেন পেমেন্ট রিসিপট কপি। এমন প্রযুক্তি এতদিন পর্যন্ত চালু ছিল না ঘাটাল পুলিশের হাতে। এতদিন পর্যন্ত ট্রাফিক অভিযানে পুলিশ কাউকে ধরলে যে জরিমানা করা হত, তা পরিশোধ করতে চালকদের ছুটতে হত কাছাকাছি কোনও অনলাইন সেন্টারে। অনলাইন সেন্টারগুলিতে পুলিশের ধার্য জরিমানার উপর অতিরিক্ত চার্জ কাটতো। এই নিয়ে পুলিশ ও চালকদের মধ্যে কোনও কোনও সময় মতপার্থক্য তৈরি হত। পুলিশের হাতে এই প্রযুক্তি থাক চাইছিলেন চালকরা। পুলিশ জানিয়েছে, এই ডিভাইসের মাধ্যমে জরিমানা পরিশোধ করতে গেলে কাছে রাখতে হবে এটিএম কার্ড। চালকরা চাইলে সেই কার্ডের মাধ্যমে পুলিশকে জরিমানা বাবদ টাকা স্পটে দাঁড়িয়েই পেমেন্ট করে দিতে পারবেন। এই ডিভাইসে পরিবহণ দপ্তরের ওয়েবসাইট লিংক করা রয়েছে। চালকদের দেওয়া পেমেন্ট সরাসরি চলে যাবে পরিবহণ দপ্তরের নির্দিষ্ট তহবিলে। ডিভাইসে বেশ কিছু অপশন রয়েছে। চালকরা যে ট্রাফিক আইনটি  ভাঙবেন সেটি এই ডিভাইসে প্রেস করলেই তার ধারা ও ধার্য জরিমানা অটোমেটিক্যালি শো করবে এই যন্ত্রে। পেমেন্ট রিসিপট কপিতে তার ডিটেলস লেখা থাকবে। এই প্রযুক্তি পুলিশের হাতে আসায় ট্রাফিক জরিমানা দেওয়ার ক্ষেত্রে চালকদের হয়রানি অনেকটাই কমবে বলেই মনে করা হচ্ছে। ট্রাফিক আইন মেনে সাবধান সতর্কতার সাথে সকল চালকদের গাড়ি চালানোর আবেদন রেখেছেন ঘাটালের ওসি দেবাংশু ভৌমিক।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও