এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মায়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত দেখেই মায়ের প্রেমিককে খুন? গ্রেপ্তার ছেলে

Published on: May 16, 2022 । 8:47 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: মায়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত দেখেই রাতের অন্ধকারে পুকুর পাড়ে মায়ের প্রেমিককে পিটিয়ে মেরেছে ছেলে। এমনই ঘটনায় চাঞ্চল্য দাসপুর থানার কিসমত নাড়াজোলে। পলাতক ছেলেকে পিংলা থানার মালিগ্রাম থেকে গ্রেপ্তার করেছে দাসপুর পুলিশ। দাসপুর পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আজ ১৫ মে রবিবার সকালে দাসপুর থানার কিসমত নাড়াজোলে পুকুর পাড় থেকে বছর ৬২ অসিত মাইতিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। কলকাতায় চিকিৎসারত অবস্থায় আজ রবিবার দুপুর ২টা নাগাদ তার মৃত্যু হয়েছে। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, অসিত মাইতির মাথায় ও মুখে গুরুতর চোট ছিল। আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তাকে শক্ত কিছু দিয়ে আঘাত করে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আজ রবিবারের সকাল থেকেই পুলিশ ওই গ্রামে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই অসিত মাইতিকে মারার পেছনে পাড়ারই তুফান গিরি নামে এক যুবকের নাম উঠে এলে পুলিশের সন্দেহ হয়। তুফানের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ তুফানের খোঁজ না পেলে তুফানের মাকে জিজ্ঞাসাবাদ করে পিংলা থানার মালিগ্রাম থেকে পুলিশ তুফানকে গ্রেপ্তার করে। শুধু পুলিশের কাছে নয় আমাদের ক্যামেরায়ও তুফান স্পষ্ট জানায় মায়ের সাথে অসিত মাইতির অবৈধ সম্পর্ক সহ্য করতে না পেরেই তাকে রাতের অন্ধকারে মেরেছে। উল্লেখ্য, অসিত মাইতি বিবাহিত হলেও দীর্ঘদিন স্ত্রী ও ছেলেমেয়েদের থেকে তিনি আলাদাই থাকতেন। অন্যদিকে তুফান গিরির বাবা প্রেম গিরি বেশ কয়েকবছর আগেই মারা গেছেন। একমাত্র ছেলে বছর ১৯ এর তুফান ভিন রাজ্যে সোনার কাজ করত। করোনার লকডাউনে বাড়ি এসে তুফান নাড়াজোলেই তামার কাজে যুক্ত হয়। তুফান জানায়,মূলত মায়ের সাথে এই অসিত মাইতির অন্তরঙ্গ মুহূর্ত দেখেই সে আর নিজেকে ঠিক রাখতে না পেরে শনিবার গভীর রাতেই পুকুর পাড়ে তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ