এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মারুতি ও স্কুটির মুখোমুখি ধাক্কা, গুরুতর জখম ২

Published on: June 15, 2022 । 10:08 PM


সৌমেন মিশ্র
: ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রামদাসপুরে মারুতির সাথে স্কুটির মুখোমুখি ধাক্কা গুরুতর জখম ২। একজনের অবস্থা আশঙ্কাজনক। নাড়াজোল গ্রামীন হাসপাতাল থেকে তাকে স্থানান্তরিত করা হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ ১৫ জুন বুধবার রাত প্রায় ৮ টা নাগাদ মেদিনীপুরের দিক থেকে দাসপুরের দিকে দ্রুত গতিতে ওক মারতি যাচ্ছিল সামনে থেকে নাড়াজোলের দিকে আসছিল স্কুটিতে করে দুজন। ওই সড়কের রামদাসপুরে লঙ্কাগড় বাজারের কাছে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। স্কুটি থেকে ছিটকে পড়ে দুজনেই। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে নাড়াজোল গ্রামীন হাসপাতালে পাঠায়। দাসপুর পুলিশ সূত্রে জানা গেছে আহতরা হলেন সামাট গ্রামের শ্রীমন্ত দোলই ও হোসেনপুরের অমল দোলই। অমল দোলইয়ের অবস্থা আশঙ্কাজনক তাকে নাড়াজোল গ্রামীন হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি