এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

‘আত্মঘাতী’ বীরসিংহের মেধাবী ছাত্রী • ঘাটালে গৃহবধূর বজ্রাঘাতে মৃত্যু

Published on: June 21, 2022 । 6:26 PM

মনসারাম কর:  বীরসিংহের বাসিন্দা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]দেহ উদ্ধার হল। ওই ছাত্রীর নাম সুমনা ঘোষ(২৩)। ঘাটাল থানার বীরসিংহ এলাকার পাথরা গ্রামের বাসিন্দা সুমনা। সুমনা ওই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির চতুর্থ সেমেস্টারের ছাত্রী ছিলেন। তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার জন্য তিনি মেদিনীপুর শহরের এক মেসে থাকতেন। মেদিনীপুর শহরের বার্জটাউনে তার দিদি বাড়ি। গতরাতে তিনি মেস থেকে তিনি দিদিবাড়ি গিয়েছিলেন। সেখান থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সুমনা মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বলে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিসের প্রাথমিক অনুমান। আজ তাঁর দেহ ময়না তদন্ত করা হয়। তবে কী কারণে তিনি আত্ম হত্যার পথ বেছে নিলেন তা নিয়ে পরিবারের সদস্যরা ধোঁয়াশায় রয়েছেন।
এদিকে আজ ২১ জুন ঘাটাল পুরসভার রঘুনাথ চকের কাকলি ডোগরা(২৭) নামে এক গৃহবধূর বজ্রাঘাতে মৃত্যু হয়। দুপুরে বাড়ির সামনের মিলে রাখা কাপড় তুলতে গেলে তিনি বজ্রাঘাতে জখম হন। সঙ্গে সঙ্গে তাঁকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও