এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জ্যোতঘনশ্যামে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

Published on: July 9, 2022 । 12:27 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: জ্যোতঘনশ্যামে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু, এলাকায় তীব্র চাঞ্চল্য, ঘটনার পরই বাড়ির মালিক পলাতক। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ওই গ্ৰামের বাসিন্দা শ্রীকান্ত কুইল্যার নতুন বাড়ির বাথরুমের শোক চেম্বারের জন্য গর্ত খোলা হচ্ছিল। সেই গর্তেই মাটি চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। পুলিশ জানিয়েছে, ওই শ্রমিকের নাম প্রদীপ মুরাইয়া(২০)। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই যুবক দাসপুর থানার রামপুরে ভাড়াবাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই ওই গ্রামের শ্রীকান্ত কুইল্যা নামে এক ব্যক্তির বাড়ির তৈরির জন্য মাটি খোলার কাজ চলছিল। তার পাশাপাশি পায়খানার শোক চেম্বারের জন্য মাটির রিঙ বসানোর জন্য একটি গর্তখোলার কাজও চলে। সেই গর্তটি খোলার কাজ করছিলেন প্রদীপবাবু। হঠাৎই মাটি ধসে গিয়ে তাঁর মাথার উপর পড়লে তিনি গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাঁকে সোনাখালি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনার পরই বাড়ির মালিক এলাকা ছেড়ে পালিয়েছেন বলে দাসপুর থানার পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ