এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মাছ ধরতে নেমে নিখোঁজ জামাই

Published on: July 14, 2022 । 9:27 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: রূপনারায়ণে মাছ ধরতে নেমে নিখোঁজ দাসপুর থানার দুধকোমড়া রাজবংশী পাড়ার জামাই। নদীতে বোট নামিয়ে চলছে জামাইয়ের খোঁজ। আজ বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত মেলেনি খোঁজ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ শ্বশুরবাড়ির সামনের নদীতে মাছ ধরতে নামেন দাসপুর থানার দুধকোমড়া গ্রামের গোরা পাত্রের জামাই বছর ৫৫ এর তরণী হাজরা। তরণীবাবুর বাড়ি বাগনান থানার বিরামপুর এলাকায় হলেও দাসপুরের এই শ্বশুর বাড়িতেই তিনি থাকতেন। পরিবারের তরফে জানা যাচ্ছে, আজ সকালে তিনি কোমরে হাঁড়ি বেঁধে দাসপুর থানার কুল্টিকরী নিমতলা এলাকায় রূপনারায়ণে মাছ ধরতে নেমেছিলেন। তারপর শুরু হয় বৃষ্টি। জামাই না বাড়ি ফেরায় দুপুর থেকেই খোঁজাখুঁজি শুরু হয়। নদীতে নামানো হয় বোট। সন্ধ্যে পর্যন্ত খোঁজ মেলেনি তরণীবাবুর। স্থানীয়দের প্রাথমিক অনুমান পূর্ণিমার জেরে নদীতে ছিল ভরা কোটাল। সেই স্রোতেই ভেসে যেতে পারেন জামাই।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ