এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রক্তে ভেজা রাস্তা,২১জুলাই সাত সকালেই দাসপুরে চাঞ্চল্য

Published on: July 21, 2022 । 8:33 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রক্তের ডালা, কোথাও বা খোলা গর্ত। শুধু তাই নয়, বাজার ও পাড়ার মাঝে যে রাস্তা [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সে রাস্তা জুড়েও তাজা রক্ত। তবে কি খুন? দেহ কোথায়? আজ বৃহস্পতিবার ২১ জুলাইয়ের সাত সকালেই চাঞ্চল্য দাসপুর থানার গৌরা সিনেমাতলা এলাকায়। সকালে প্রাতঃভ্রমণ করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা দেখেন ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গৌরা সিনেমাতলা স্টপেজ থেকে পুরাতন সিনেমা হল পর্যন্ত প্রায় ৫০০ ফুটেরও বেশি এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রক্ত। রাস্তার পাশের এক নব নির্মিত বিল্ডিং এর মধ্যেও দেখা যাচ্ছে রক্তের দাগ। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী। উপস্থিত ছিলেন বিশাল পুলিশ বাহিনি নিয়ে দাসপুরের ওসি অমিত মুখোপাধ্যায়। বলা চলে সকাল থেকেই চিরুনী তল্লাশি চলছে। এলাকাবাসীদের প্রাথমিক ধারণা এ রক্ত মানুষেরই। তাঁদের অনুমান বুধবার রাতের অন্ধকারে নিশ্চয়ই কাউকে নৃশংসভাবে খুন করে তার দেহ লোপাট করা হয়েছে। দেখা মিলেছে একাধিক গর্তের। তবে এখনও পর্যন্ত গর্ত খুঁড়েও মেলেনি কোনও দেহ। তবে এবার ওই ঘটনাস্থলকে বৃত্তের কেন্দ্র করে চারিদিকে পুলিশ ছড়িয়ে ছিটিয়ে তল্লাশি চালাচ্ছে। এখন দেখার পুলিশের তদন্তে আদৌ মেলে কিনা এই রক্তের প্রকৃত কারণ। গ্রামবাসীদের অনুমানই কি সত্যি? বুধবার রাতের অন্ধকারে নৃশংসভাবে খুন করে দেহ লোপাট করা হয়েছে? ঘটনা যাইহোক আজ ২১ জুলাই সকাল থেকেই বিষয়টি জানাজানি হতেই ক্রমশ চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ