এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য!

Published on: July 21, 2022 । 8:41 PM

শ্রীকান্ত ভুঁইঞা, স্থানীয় সংবাদ: দাসপুর থানার রবিদাসপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। আজ ২১ জুলাই বৃহস্পতিবার (নীচে ভিডিওতে খবরটি দেখুন) রবিদাসপুরের রামকৃষ্ণ মণ্ডলের স্ত্রী সুপর্ণা মণ্ডলকে তার বাড়ির মধ্যেই মৃত অবস্থায় পাওয়া যায়। বছর চল্লিশের এই গৃহবধূর স্বামী রাজমিস্ত্রীর কাজ করেন। স্বামী রামকৃষ্ণ মণ্ডল জানান, রোজকার মতো আজও সকালে তিনি কাজে বেরিয়ে গিয়েছিলেন। পরে ফোনে তাঁকে বিষয়টি জানানো হয়। পাড়া প্রতিবেশীদের  অনুমান ওই গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। সুপর্ণা ও রামকৃষ্ণের বছর চারেকের পুত্র সন্তানও রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরেই এই মৃত্যু। ঘটনাস্থলে পৌঁছে দাসপুর পুলিশ দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। দাসপুর পুলিশ জানিয়েছে, এই ময়না তদন্তের রিপোর্ট এলেই ঠিক কীভাবে এই মৃত্যু তা জানা যাবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ