এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ব্রেকিং: দাসপুরে পেয়ারা গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু কিশোরীর

Published on: July 23, 2022 । 9:01 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: দুপুর সাড়ে ৩ টা নাগাদ গাছে পেয়ারা পাড়তে উঠেছিল স্কুল ছাত্রী। সেখান থেকেই পড়ে মর্মান্তিক মৃত্যু হয় বছর ১১ র কিশোরীর। ঘটনা দাসপুর থানার শ্রীবরা এলাকার। মৃত কিশোরীর নাম স্নেহা মণ্ডল। বাড়ি হাওড়া জেলার আমতায়। স্নেহা শ্রীবরা বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্নেহার বাবা-মা কর্মসূত্রে পাঞ্জাবে থাকেন। শ্রীবরার পাশাপাশি এলাকায় স্নেহার মাসির বাড়ি। পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে এসে স্কুলের হোস্টেলেই থাকতো সে। আজ শনিবার বিকেলে বান্ধবীদের সঙ্গে গাছে পেয়ারা পাড়তে উঠেছিল স্নেহা। পা পিছলে সেখান থেকেই সোজা নিচে পড়ে যায় সে। বান্ধবীরা দেখে সঙ্গে সঙ্গে খবর দেয় হোস্টেলের দায়িত্বে থাকা এক সিকিউরিটিকে। তৎপরতার সঙ্গে তাকে কোলাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। পুলিশ জানিয়েছে, মৃত ওই কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দিনে দুপুরে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে হোস্টেলের সিকিউরিটি গার্ডের দায়িত্ব বোধ নিয়েও।

 

 

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ