এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কালীপুজোয় মাইক চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

Published on: October 26, 2022 । 5:51 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: কালীপুজোর মাইক চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মাইক চালকের। ঘটনা চন্দ্রকোণা থানার ক্ষীরপাই ফাঁড়ির বাঁকা সুলতানপুর গ্রামে। মৃতের নাম সুরজিৎ দাস (২৫)। বাড়ি চন্দ্রকোণার কোটা গ্রামে।

পুলিশ সূত্রে খবর, বাঁকা সুলতানপুর এলাকায় কালীপুজো উপলক্ষে মাইক চালাতে গিয়েছিলেন সুরজিৎ। মাইক চালানোর প্রয়োজনে আজ বুধবার দুপুর নাগাদ ইলেকট্রিক খুঁটিতে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ