এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-মেদিনীপুর সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহতরা দাসপুর ও তমলুকের

Published on: October 26, 2022 । 6:00 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল-মেদিনীপুর সড়কে দাসপুর থানার পাকুড়দানা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে দুই বাইক।  [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] গুরুতর আহত দুই বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালো স্থানীয় বাসিন্দা ও সিভিকরা। দাসপুর পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বাইক দুটির মধ্যে একটি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এলাকার। অন্য বাইকটি দাসপুর থানার রাজনগর এলাকার। জানা যাচ্ছে, আজ বুধবার সকাল প্রায় ১০টা ১৫ নাগাদ রাজনগরের দিক থেকে দুটি বাইকই দাসপুরের দিকে যাচ্ছিল। রাজনগরের বাইকটি ঘাটাল-মেদিনীপুর সড়কের পাকুড়দানায় মদের দোকানের দিকে হঠাৎ মোড় নিলে পিছন থেকে দ্রুত গতিতে থাকা তমলুকের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। ছিটকে পড়ে দুই বাইকে থাকা চারজন আরোহী। স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়। দুজনের অবস্থা আশঙ্ককাজনক। দাসপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আহত দুই বাইক আরোহীর মধ্যে একজনের নাম বিশ্বজিৎ প্রামাণিক বয়স প্রায় ২২ বছর, বাবার নাম অলোক প্রামাণিক, বাড়ি দাসপুরের রাজনগরে। অন্যজনের নাম পিনাকি সামন্ত বাড়ি তমলুকের নীলকুণ্ঠ এলাকায়। দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি