এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কালীপুজোর অনুষ্ঠান চলাকালীন ৩ টি বাড়িতে প্রায় ৩ লক্ষ টাকার সম্পদ চুরি দাসপুরে

Published on: October 27, 2022 । 9:05 AM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাড়ির সামনেই কালীপুজো উপলক্ষ্যে টিভি সিরিয়ালের নায়িকা নন্দিনী নাইট চলছিল। সেই অনুষ্ঠান দেখতেই বাড়িতে তালা দিয়ে এলাকায় প্রায় সবাই গিয়েছিলেন। সেই সুযোগেই দাসপুর থানার ভুতা গ্রামে রাত ১১টায় পর পর তিনটি বাড়িতে চুরি হল। সহদেব জানা, শিশির জানা এবং আল্পনা জানার বাড়ি থেকে প্রায় তিন লক্ষাধিক টাকার সম্পদ চুরি গিয়েছে। ওই পরিবারের সদস্যরা জানান, বাড়ি থেকে কয়েক শ’ মিটার দূরে ভুতা ক্ষুদিরাম সঙ্ঘের কালী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ১১টা নাগাদ মূল শিল্পী যখন সবে মাত্র মঞ্চে উঠেছেন সেই সময়েই চুরিটি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সহদেব জানা বলেন, অনুষ্ঠান চলাকালীন আমার হঠাৎ মনে হল একবার বাড়িটা ঘুরে আসি। বাড়ি এসেই দেখি দরজার তালা ভাঙা। বাড়ির ভেতরের জিনিসপত্র লণ্ডভণ্ড। আলমারি ভাঙা। পরে দেখা যায় একই ভাবে শিশির জানা এবং আল্পনা জানার বাড়ির দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে।
সবচাইতে বেশি সম্পদ চুরি হয়েছে শিশির জানার। বেশ কয়েক গ্রাম সোনা চুরি হয়েছে। সহদেব জানার সোনা ও রুপোর গয়না চুরি হয়েছে। আল্পনা জানার কিছু বাসনপত্র খোয়া গিয়েছে।
ঘটনার এক ঘণ্টার মধ্যে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে বলে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি