এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নাড়াজোলের রাজ বাড়ি ক্রমশ বেদখল হচ্ছে

Published on: February 7, 2026 । 9:25 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: হেরিটেজের তকমা পাওয়া নাড়াজোল রাজবাড়ির অন্যতম নিদর্শন নাড়াজোলের লঙ্কাগড় বাজারের জলহরির পরিখার মধ্য থেকে পিলার তুলে অবৈধ নির্মান চলছিল। ২০২৩ সাল থেকে এই নির্মাণ লুকিয়ে লুকিয়ে চলছে। তখন স্থানীয়দের বাধা দানে নির্মাণ কাজ বন্ধ করতে হয়। সম্প্রতি আবার একেবারে দিনের আলোয় অবৈধ নির্মান আবার শুরু। দাসপুর থানার পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশকে দেখে কাজ বন্ধ করে চম্পট দেয়। পুলিশের স্পষ্ট বার্তা বিনা অনুমতিতে এই এভাবে এই নির্মানকাজ করা অপরাধ। আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় এক ধান ব্যবসায়ী নব ভুঁইয়া এই নির্মান কাজ চালাচ্ছিলেন। যদিও নববাবুর সাফ কথা, উনি একা নন ওই চত্ত্বরে পুরোটাই অবৈধ নির্মাণ। শুধু এই জলহরি বলে নয়, হেরিটেজ তকমা পাওয়া এই নাড়াজোল রাজবাড়ির অধীন বহু জায়গাতেই অবৈধ নির্মানকাজ অহরহ চলছে। সেভাবে লোকাল প্রতিরোধ নেই। পুলিশ প্রশাসন জানতে পারলে সাথে সাথে পদক্ষেপ নিলেও প্রয়োজন ঐতিহাসিক এই রাজবাড়ির আরও গুরুত্বসহকারে সংরক্ষণ এবং স্থানীয়দের মধ্যে আরও সচেতনতা।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি