এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের দৃষ্টিহীন শিশু ও বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে শিশু দিবস পালন করল ঘাটালের ‘ঐক্যবদ্ধ’

Published on: November 14, 2022 । 8:08 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: 
[মন্দিরা মাজির ফেসবুক👉 https://www.facebook.com/mandira.maji.7140]ps://linktr.ee/SthaniyaSambad”>দাসপুরের নিম্বার্ক মঠের দৃষ্টিহীন শিশু ও বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে শিশু দিবস পালন করল ঘাটালের “ঐক্যবদ্ধ”
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ধীরে ধীরে নিজেদের লক্ষ্যে এগিয়ে চলেছে “ঐক্যবদ্ধ”। আজ ১৪ নভেম্বর শিশু দিবসে দাসপুর বৈকুণ্ঠপুরের নিম্বার্ক মঠের দৃষ্টিহীন শিশু ও বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে সারাদিন কাটান ঐক্যবদ্ধর মহিলারা। সবাইকে সঙ্গে নিয়ে কেক কেটে, চকলেট, বিস্কুট নানা ধরনের খাবার তুলে দিয়ে আজকের দিনটিকে পালন করেন তাঁরা।

এবার আসুন ঐক্যবদ্ধর সম্বন্ধে একটু জেনে নিই। “ঐকবদ্ধ” হল ঘাটালের মহিলা পরিচালিত একটি সংগঠন। ঘাটাল শহরেরই প্রায় ১০-১২ জন মহিলা দ্বারা পরিচালিত এই সংগঠনের মূলমন্ত্রই হল সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। ২৪ অক্টোবর দীপাবলির দিনে নিজেদের জমানো পুঁজি দিয়ে পথচলা শুরু করেছিল এই ঐক্যবদ্ধ। অসহায় কিছু মানুষের হাতে তুলে দিয়েছিলেন নতুন বস্ত্র, দীপাবলীর উপহার। প্রথম দিনই তারা পাশে পেয়েছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসকে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। বাড়ির গৃহবধূরা নিজেদের বাড়ির কাজ সামলে হাত লাগান এই ঐক্যবদ্ধর কাজে।

ঐক্যবদ্ধ তরফে পিউ ঘোষ, স্নেহা পালুই, রিয়া মাজি, শম্পা পাল, সৌমিতা পাল, বিউটি রায়, রনিতা, বর্ণালী আচার্য্য, সোনালী প্রমুখ বলেন, আমরা চাই সব সময় অসহায় মানুষদের পাশে থেকে তাদের একটু সাহায্য করতে। সেই ভাবনাকে সামনে রেখেই আজ শিশু দিবসের দিন আমরা গিয়েছিলাম দাসপুরের নিম্বার্ক মঠে। মঠের দৃষ্টিহীন শিশু ও বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের সঙ্গে নিয়ে সারাটা দিন কাটাই। দৃষ্টিহীন শিশুরা বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের মতো করে গান শোনান। যা আমাদের সকলের মন ছুঁয়ে যায়। আমরা চেষ্টা করবো এইভাবে অসহায় মানুষের সাহায্য করার।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ