এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইয়ে পিকআপ ভ্যান উল্টে মৃত ১ আহত ৫

Published on: December 8, 2022 । 10:04 AM

তনুপ ঘোষ: ক্ষীরপাই পৌরসভার কাশিগঞ্জ এলাকার পিকআপ ভ্যান উল্টে মৃত ১ আহত ৫। জানা যায় আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ক্ষীরপাই পৌরসভার গঙ্গা দাসপুর থেকে একটি ঢালাই টিম পিকআপ ভ্যানে করে ঢালাই মেশিন নিয়ে কাশিগঞ্জ হয়ে হিজলি যাচ্ছিলেন। কাশিগঞ্জ এর কাছে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। ঢালাই মেশিন চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। আহত হয়েছেন পাঁচজন। মৃত ব্যক্তির নাম অর্জুন পাতর(৫০)। মৃতের বাড়ি ক্ষীরপাই পৌরসভার গঙ্গা দাসপুর এলাকায়। স্থানীয় মানুষেরা আহতদের উদ্ধার করে ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। আহত পাঁচ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ পৌঁছায়।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি