এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চুলের কাটিং দেখে বাবার বকুনি, অষ্টম শ্রেণির ছাত্রের আত্মহত্যা দাসপুরে

Published on: December 9, 2022 । 8:41 PM

সৌমেন মিশ্র: সিনেমার হিরোদের মতো ফ্যাশন করে চুলের কাটিং করেছিল দাসপুর থানার সালামপুরের কিশোর শুভজিৎ পোড়্যা(১৪)। ছাত্র অবস্থায় ওই ধরনের চুলের কাটিং  দেখে স্বাভাবিক ভাবেই চটে যান শুভজিতের বাবা শ্যামপদ পোড়্যা। ফলে তিনি আজ ৯ ডিসেম্বর(২০২২) তাঁর ছেলেকে বকাবকিও করেন। পুলিশ জানায়, সেই অভিমানেই আত্মহত্যার পথ বেছে নেয় শুভজিৎ। আজ দুপুরে সে তার নিজেদের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  পুলিশ আজই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ দাসপুর-১ ব্লকের ব্রাহ্মণবসান হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। সবে তার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। এই সময় বেশ কয়েক দিন তাকে স্কুলেও যেতে হবে না। তাই সে এলাকার দাদাদের অনুকরণ করে বিশেষ স্ট্যাইলে  চুল কাটার শখ হয় তার। বাড়িতে না জানিয়েই  আজ সে এলাকার একটি সেলুন থেকে নায়কদের মতো করে চুল কেটে নিয়ে আসে। তা দেখেই চটে যান শ্যামপদবাবু। ছেলেকে ভর্ৎসনাও করেন তিনি।  ছেলেকে বকাবকির পর উপদেশ দিয়ে বলেন, ছাত্র অবস্থায় ওই ভাবে ডিজাইন করে চুল কাটা ঠিক হয়নি। কারণ, এটা জীবন তৈরি করার বয়স। ব্যস এই টুকুই। বাবার বকুনির কিছুক্ষণ পরেই তাদেরই বাড়ির দোতলা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ