এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্ত্রীকে খুন? দাসপুরের হরিরামপুর থেকে গ্ৰেপ্তার স্বামী ও দেওর

Published on: December 10, 2022 । 5:30 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: গৃহবধূকে খুনের অভিযোগ, অভিযোগের তীর সরাসরি স্বামী সহ দেওরের দিকে। অভিযোগ দায়েরের সাথে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সাথেই গ্রেপ্তার স্বামী ও দেওর। ঘটনা দাসপুর থানার হরিরামপুরের। জানা যায়, দাসপুরের হরিরামপুরের বাসিন্দা বলরাম ভুঁইয়ার স্ত্রী টুলু ভুঁইয়া ৪ ডিসেম্বর রবিবার বিষ খায় আর আজ ১০ ডিসেম্বর শনিবার মেদিনীপুরে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। মেয়ে টুলুকে জোর করে বিষ খাইয়ে খুন করার অভিযোগ টুলুর বাবার। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আনন্দপুরের বাসিন্দা সুশান্ত খামরইয়ের মেয়ে টুলুর সাথে বিয়ে হয়েছিল দাসপুর থানার হরিরামপুরের বাসিন্দা বলরামের। মৃত মহিলার বাবা সুশান্ত খামরইয়ের অভিযোগ বিয়ের পর থেকেই প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকতো, আর হঠাৎ করে পারিবারিক অশান্তির জেরে টুলুকে বিষ খাইয়ে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা খুন করেছে। এমনই অভিযোগ তুলে মৃতের পরিবারের লোকেরা সরব। অভিযোগ দায়ের দাসপুর থানায়। অভিযোগ পেয়েই দাসপুর থানার পুলিশ মৃতের স্বামী ও দেওরকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তার হওয়া স্বামী ও দেওরের সাফ জবাব পারিবারিক অশান্তি থেকে টুলু হঠাৎই নিজেই বিষ খায় এবং সে সময়ে তাঁরা বাড়িতেই ছিলেন না।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ