এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভাতা না পেলে ভোট বাক্সে বড় প্রভাব? দাসপুরে ক্ষৌরকারদের ভাতার পক্ষে বাম নেতৃত্ব আন্দোলনে নয়া মোড়

Published on: December 29, 2022 । 8:33 PM

সৌমেন মিশ্র ও সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আপনাকে যদি ১ টাকাও ভাতা দেয় তাহলে সরকার আপনার কার্যকলাপকে স্বীকার করল। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] কিন্তু তা নয়। সরকার তেলা মাথায় তেল বুলোচ্ছে। সরকারের কাছে আপনি অতেলা মাথা। আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বুঝিয়ে দিতে হবে আপনারা অতটাও অতেলা মাথা নন। আজ বৃহস্পতিবার বিকেলে দাসপুরে ক্ষৌরকারদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বাম নেতা তন্ময় ভট্টাচার্য কার্যত ক্ষৌরকারদের পক্ষে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সওয়াল তুলে ক্ষৌরকারদের ভাতার দাবিতে আন্দোলনকে আরও শক্তিশালী করলেন। ক্ষৌরকার কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক বাসুদেব মান্না আজকের এই সভায় উপস্থিত ছিলেন। তিনি জানান, জন্ম থেকে মৃত্যু যজমানদের প্রতিটি কাজেই তাঁরা ব্রাহ্মণদের মতোই যুক্ত থাকেন। সরকার ব্রাহ্মণদের ভাতার ব্যবস্থা করলেও সরকারের তরফে ক্ষৌরকারদের সামান্য শিল্পীর সম্মানটুকুও নেই। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের জাতিগত সংরক্ষণের ক্ষেত্রেও তৈরি হচ্ছে নানান জটিলতা। এইসব নিয়েই তাঁদের আন্দোলন। আজ এই সংগঠনের তরফে দাসপুরের শিল ভবনে এক বিশেষ সভায় অন্যান্যদের মাঝে হাজির ছিলেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য, বৈকুণ্ঠপুর নিম্বার্ক মঠ অধ্যক্ষ সুবাস ত্রিপাঠী। তন্ময় ভট্টাচার্যের বক্তব্যে উদ্বুদ্ধ রাজ্যের ক্ষৌরকাররা। তন্ময়বাবু ভাতার পক্ষে আওয়াজ তোলেন। আজকের এই সভায় বাম নেতৃত্বের উপস্থিতি এবং এই সভায় প্রকাশ্যে ক্ষৌরকারদের পক্ষে সওয়াল নিশ্চিত তাদের এই আন্দোলন আগামীতে অন্যমাত্রা পাবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।