এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মর্মান্তিক মৃত্যু দাসপুরের যুবকের

Published on: February 27, 2023 । 11:03 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাইকে করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু যুবকের। নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবক প্রথমে একটি গাছে ধাক্কা মারে এবং গুরুতরভাবে জখম হন। পরে যুবকের মৃত্যু হয়। যুবকের নাম শংকর সাউ(৩২), বাড়ি দাসপুর থানার জগন্নাথপুরে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন শংকরবাবু। বাড়ির কাছাকাছি রাস্তার পাশের একটি অর্জুন গাছে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে গিয়ে ধাক্কা মারে এবং গাড়ি সহ পুকুরে পড়ে যায়। বিকট শব্দ শুনে পাশাপাশি স্থানীয়রা ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় শংকরকে উদ্ধার করে প্রথমে দাসপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় ঘাটাল মহাকুমা হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তাঁর মা ছবি সাউ এবং কয়েকজন প্রতিবেশী।

পরিবারিক সূত্রে জানা যাচ্ছে, শংকর পেশায় স্বর্ণকার। গত ২৪ ফেব্রুয়ারি ভিন রাজ্য থেকে বাড়ি এসেছিলেন শংকর। স্ত্রী বাপের বাড়িতেই থাকতেন, স্ত্রীর সাথে দেখা করে বাড়ি আসার পথেই এমন দুর্ঘটনাটি ঘটে। এদিকে মা জানান, এই দুর্ঘটনার খবর বারে বারে বৌমা বনলতা সাউকে জানাতে চাইলেও সে ফোন ধরতে নারাজ, তবে কি বিষয়টি অন্য কারণ, স্ত্রীর সাথে মনোমালিন্য হয়ে কি নিজে থেকে ইচ্ছে করে এমন ঘটনা ঘটিয়েছে, পুলিশের তদন্তে ঘটনার সঠিক কারণ জানা যাবে। ঘটনা যাইহোক এমন তরতাজা যুবকের দুর্ঘটনায় মৃত্যুতে বর্তমানে এলাকায় শোকের ছায়া।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।