এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করল

Published on: March 9, 2023 । 12:47 PM

সোমেশ চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: বৃহস্পতিবার সকালে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ওই ছাত্রে নাম কাশীনাথ মণ্ডল(১৮), ডাক নাম রাজা। বাড়ি ঘাটাল থানার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]মোহনপুরে। আজ তার বাড়ি থেকেই তার দেহ উদ্ধার হয়।  নতুক বিবেকানন্দ বিদ্যামন্দিরের  প্রধান শিক্ষক শেখ মহম্মদ আজিজুর রহমান বলেন, আজ সকালে  কাশীনাথের মৃত্যুর খবর পাই। ও আমাদের স্কুলে দ্বাদশ শ্রেণিতে কলা বিভাগে পড়ত। এবার তার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। ওর মৃত্যুর খবরটি আমাদের খুবই ভারাক্রান্ত করে তুলেছে। এদিকে ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, আজ সকালেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশীনাথের সঙ্গে ওই স্কুলের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কয়েক দিন হল মেয়েটি প্রেমে ব্রেক-আপ এনে অন্য একটি যুবকের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করে। সেই থেকেই কাশীনাথ হতাশা ও অবসাদে ভুগতে শুরু করে। তার কারণেও যুবকটি আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করছে। তবে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের অভিমত।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।