এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুই হাত, দুই পা নেই তবুও অধ্যাপক হবার অদম্য জেদ সম্বল করে উচ্চ মাধ্যমিকে বসল গোপাল

Published on: March 14, 2023 । 9:04 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: চোখে অধ্যাপক হবার স্বপ্ন তার, দুটি হাত দুটি পা নেই জন্থ থেকেই। এই একশ শতাংশ প্রতিকূলতা সঙ্গে নিয়ে এবার সোনামুই হাইস্কুল সেন্টার থেকে উচ্চ মাধ্যমিকে বসেছে গোপাল ভৌমিক। দাসপুর-২ ব্লকের গোমকপতা গুণধর বিদ্যামন্দিরের ছাত্র গোপাল। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বুড়াই বলেন, বরাবরের জন্যেই পড়াশোনায় মনোযোগী গোপাল। খুব আগ্রহের সঙ্গে পড়াশোনা করে। ওর পাগুলো নেই বললেই চলে শুধু ডান পায়ে চারটে আঙ্গুল রয়েছে, তাতেই লেখার কাজ করে। স্কুলে লিখতে পারলেও উচ্চ মাধ্যমিকে সে তার ভাই রাকেশকে নিয়েছে রাইটার হিসেবে। পরীক্ষা কেন্দ্রে এসে গোপাল গৌরা গ্রামপঞ্চায়েতের ভিলেজ পুলিশ কৌশিক জানার আন্তরিক সাহায্য পেয়েছে।

তিন ভাইবোনের মধ্যে দিদি বড়, গোপাল মাঝের জন, ভাই ছোট। তিন ভাইবোনের মধ্যে গোপালের প্রতিবন্ধকতা ১০০ শতাংশ। বিএডের ছাত্রী দিদি রিম্পা বলেন, গোপাল নিজে খেতে পারে না, খাইয়ে দিতে হয়, অনান্য কাজ করে দিতে হয় তবু পড়াশোনার জেদটা প্রবল। মাধ্যমিকে ৪৭৯ নাম্বার নিয়ে পাশ করে কলা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে বসেছে সে। তবে যাতায়াত সমস্যা ছিল বলে স্কুল কম যেত, স্কুল তাকে এই ব্যাপারে পুরো সমর্থন করেছে। ভবিষতে প্রফেসর হতে চায় গোপাল।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।