এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

একের পর এক গ্ৰামবাসীকে কুকুরের কামড়, দাসপুরে পথ অবরোধ

Published on: April 16, 2023 । 12:36 PM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: একের পর এক গ্রামবাসীকে কুকুরের কামড়, আক্রান্তদের মধ্যে রয়েছে শিশু ও মহিলারাও। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বেশ কয়েকদিন ধরেই পাগলা কুকুরের কামড়ের আতঙ্কে দাসপুর থানার শৌলান, সরবেড়িয়া, জগন্নাথবাটির মতো একাধিক গ্রামের মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, বারে বারে প্রশাসনে জানিয়েও প্রশাসনের তরফে কিছুই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে কুকুরের কামড়ে জখমের সংখ্যা বেড়ে এখন ৪০। এই অভিযোগ পাশাপাশি পাগলা কুকুরের আতঙ্ক থেকে গ্রামকে মুক্তির দাবিতে আজ রবিবারের সকাল থেকে কলোড়া পোস্তঙ্কা যে গ্রামীণ সড়ক সেই গ্রামে ঢোকার মূল রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। রাস্তার মাঝে গাছের গুঁড়ি ফেলে,আগুন জ্বালিয়ে চলছে এই অবরোধ। অবরোধকারীরা জানাচ্ছেন, জগন্নাথবাটির প্রিয়াঙ্কা পাইন, সরবেড়িয়ার দিবাকর দত্ত, কিঙ্কর পণ্ডিত, পদ্মা সামন্ত, শৌলান গ্রামের চন্দন ভুঁইয়া, বাসন্তি দাসের মতো ওই এলাকার প্রায় ৪০ জন ওই কুকুরের কামড়ে জখম। আক্রান্তদের বেশিরভাগ দাসপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তবে গ্রামবাসীরা জানাচ্ছেন, ইতিমধ্যেই ওই কুকুরটিকে ধরা সম্ভব হয়েছে। সরবেড়িয়া হাইস্কুলের পেছনে হনুমান মন্দিরের কাছে একটি বাড়ির মধ্যে রাখা আছে।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি