এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

Published on: April 21, 2023 । 8:32 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার রামপুরে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায়  [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ২১ এপ্রিল শুক্রবার গৃহবধূর শোবার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধূর নাম রুম্পা রানি সাউ(৩৮)। জানা যাচ্ছে, প্রায় দেড় বছর ধরে রুম্পাদেবী নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন। শারীরিক সমস্যার কারণে মানসিক অবসাদ থেকেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই গৃহবধূ এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

গৃহবধূর স্বামী গৌর সাউ জানাচ্ছেন, আজ দুপুরে তিনি তাঁর শাশুড়িকে আজুড়িয়ায় গৃহবধূর বাপের বাড়িতে দিতে গিয়েছিলেন। ছোট ছেলে টিউশন পড়তে গিয়েছিল এবং বড় ছেলে পড়াশোনার সূত্রে বাইরে থাকে। বাড়িতে কেউ না থাকার সুযোগেই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অনুমান গৌরবাবুর।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।