এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ

Published on: May 2, 2023 । 5:13 PM

জগদীশ মণ্ডল অধিকারী, অতিথি সাংবাদিক, স্থানীয় সংবাদ: রূপনারায়ণ নদের উপর [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বন্দর এলাকায় একটি কংক্রিটের ব্রিজ ও শিলাবতী নদীর উপর সাহেবঘাটে অন্য একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে আজ ২ মে ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির নিকট  স্মারকলিপি পেশ করা হল। প্রতিনিধিদলে ছিলেন কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক, সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরা,মহাদেব সামন্ত,বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সহ সভাপতি অর্ধেন্দু মাজি,যুগ্ম সম্পাদক মদন রম প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য, হুগলি জেলার খানাকুল ১ ও ২ নম্বর ব্লকের এক বিরাট সংখ্যক বাসিন্দা চিকিৎসা পরিষেবা নিতে ও যাতায়াতের ক্ষেত্রে ঘাটাল হয়েই একদিকে কলকাতা অন্যদিকে খড়গপুর যাওয়া-আসা করে। ফলস্বরূপ বন্দর নামক ওই স্থানে একটি কংক্রিটের ব্রিজ হলে পশ্চিম মেদিনীপুর ও হুগলী জেলার লক্ষাধিক মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। অন্যদিকে শীলাবতীর সাহেবঘাটে সেচ দপ্তর প্রায় দশ বছর পূর্বে মাটি পরীক্ষা করলেও আজও সেই স্থানে কংক্রিটের ব্রিজ নির্মিত হয়নি।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।