এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সর্বভারতীয় স্তরে ষষ্ঠ স্থান দখল করল ঘাটাল থেকে পড়াশোনা করা আয়ুষ্মান

Published on: May 14, 2023 । 8:56 AM

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: সিবিএসই’র দশম শ্রেণির পরীক্ষায় সারা ভারতের মধ্যে ষষ্ঠ স্থান দখল করল আয়ুষ্মান [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটক। তার বাবা উদয় ঘটক বরদা বাণীপীঠ হাইস্কুলের ভূগোলের শিক্ষক ছিলেন। আয়ুষ্মান সেই সুবাদেই এক সময় ঘাটাল শহরে থাকত। সে নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ঘাটাল কুশপাতার এন.আর আকাদেমিতে পড়াশোনা করেছে। তারপর বরদা বাণীপীঠ হাইস্কুলে কিছু দিন পড়াশোনা করে। উদয়বাবু বলেন, তারপর আমি বদলি হয়ে বাড়ির কাছাকাছি স্কুলে চলে এলে ছেলেকে আরামবাগ বিবেকানন্দ আকাদেমিতে ভর্তি করি। এবছর সেখান থেকেই সিবিএসই পরীক্ষা দিয়েছিল আয়ুষ্মান। ৫০০’র মধ্যে ৪৯৪ পেয়েছে। আয়ুষ্মানের বাড়ি বাঁকুড়া জেলার কোতলপুরে। আয়ুষ্মানের বাবা উদয় ঘটক বাঁকুড়া জেলার গোপীনাথপুর সরোজবাসিনী হাইস্কুলের ভূগোলের শিক্ষক আয়ুষ্মানের মা  শিবানী রায় ঘটক ওই জেলারই ভগলপুর আরকে হাইস্কুলের সংস্কৃতের শিক্ষিকা। এক মাত্র সন্তানকে উদয়বাবু ও শিবানীদেবী সিংহভাগ সময় দিতেন। এছাড়াও তার বেশ কয়েকটি গৃহশিক্ষক ছিল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি