এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিদ্যুতের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বিদ্যুৎ দপ্তরের শ্রমিকের

Published on: May 20, 2023 । 2:35 PM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুক্রবার বিকেল থেকে ঝড় বৃষ্টি। অন্যান্য এলাকার সাথে দাসপুর থানার সরবেড়িয়া এলাকায় বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ পরিষেবা। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আর সেই  বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারের এক শ্রমিকের। ১৯ মে শুক্রবারের রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। আজ ২০ মে শনিবারের সকাল থেকেই বিদ্যুৎ দপ্তরের কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দাসপুর থানার লাওখানা গ্রামে। গ্রামবাসীদের থেকে জানা যাচ্ছে, গ্রামের বিদ্যুৎ সংযোগ ফেরানোর জন্য রাতেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মাঠে নেমে বিদ্যুতের কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎই বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারের এক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাঁকে সাথে সাথে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মৃত ওই ব্যক্তির নাম শঙ্কর প্রধান (৪০), বাড়ি পিংলা থানার মালিগ্রামে।  গ্রামবাসীরা প্রাথমিক ভাবে অনুমান করছেন, ঠিকাদারের শ্রমিকদের কিছু ভুল বোঝাবুঝি থেকেই এই মর্মান্তিক ঘটনা। কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই শ্রমিক। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং ডিভিশনাল ম্যানেজার বিজন দুয়ারি বলেন, শুক্রবারের রাতে সরবেড়িয়ার লাওখানা এলাকায় কাজের সময় শঙ্কর প্রধান নামে ওই শ্রমিকের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক। তিনি আরও জানান, এই সপ্তাহে দু-দুটি বড় ঝড়ে এলাকায় প্রায় ২৫০ টি খুঁটি ভেঙে যায়। মাত্র দু’দিনের মধ্যে সে সব জায়গায় নতুন খুঁটি দিয়ে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়েছে। এর জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে এই সব শ্রমিকরাই। তারই মাঝে এমন ঘটনা খুবই দুঃখ জনক।

 

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।