এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

লরির ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী

Published on: May 20, 2023 । 10:30 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হল এক যুবক। আজ ২০ মে শনিবার ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা-ঘাটাল রাজ্য সড়কের উপর চৌকান সংলগ্ন স্থানে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আহত যুবকের নাম বাপ্পা মঙ্গল, বয়স প্রায় ৪২ বছর। জানা যাচ্ছে, ঘাটাল থেকে চন্দ্রকোণাগামী একটি লরির সাথে মোটর বাইক আরোহী ওই যুবকের ধাক্কা লাগে। ঘটনায় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে যায়। গুরুতর জখম যুবককে স্থানীয়দের তৎপরতায় ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা আহত যুবককে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।