এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুই লরির মধ্যে মুখোমুখি ধাক্কা!

Published on: June 14, 2023 । 9:41 AM

প্রশান্ত দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার কলোড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। [ ✔ ‘স্থানীয় সংবাদ’ – এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

দ্রুত গতিতে থাকা দুই লরির মধ্যে মুখোমুখি ধাক্কা। উল্টে গেল লরি। ভোর সাড়ে ৪ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। ওই সময় হঠাৎই বিকট শব্দ হয়, তা শুনে স্থানীয়রা এসে দেখেন ঘাটালের দিক থেকে আসা এক বালি ভর্তি লরির সাথে মুখোমুখি ধাক্কা পাঁশকুড়ার দিক থেকে আসা এক ধান বোঝাই লরির। স্থানীয়দের তৎপরতা সাথে দাসপুর থানার পুলিশের সহযোগিতায় দুই লরির চালক ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আজ ১৪ জুন বুধবারের সকালে দিনের আলো ফুটলে দেখা যায় দুটি লরির মধ্যে বালি বোঝাই লরিটি রাস্তার পাশের জলা জমিতে উল্টে গেছে অন্যদিকে রাস্তার মাঝেই ধান বোঝাই লরি। এই দুর্ঘটনার জেরে ব্যস্ততম এই ঘাটাল-পাঁশকুড়া সড়কের কলোড়া এলাকায় বুধবারের সকাল থেকেই যানযট। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। লাগাতার এই সড়কে দুর্ঘটনার জেরে আতঙ্কে সাধারণ মানুষ।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।