এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের সিপিএম নেতার ভাইয়ের দুর্ঘটনায় মৃত্যু

Published on: June 25, 2023 । 3:00 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: দুঘর্টনায় মৃত্যু হল ঘাটালের এক স্বর্ণ ব্যবসায়ীর। ওই ব্যক্তির নাম কাজল সরকার (৩৩)। কাজলবাবু  ঘাটালের সিপিআইএম নেতা প্রশান্ত সরকারের ভাই ছিলেন। তাঁর তমলুকে সোনার দোকান রয়েছে। প্রশান্তবাবু  বলেন, তাঁদের জেঠিমা মারা গিয়েছেন, তারই চতুর্থীতে গ্রামের বাড়িতে  এসেছিলেন, ২৪ জুন ভোরে তমলুকে ফেরার সময় তমলুকের কাছে  দ্রুতগতির লরি তার বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কাজলবাবুর পরিবারে স্ত্রী আল্পনা সরকার, পাঁচবছরের একটি পুত্র ও আট বছরের একটি কন্যা রয়েছে। এই অকস্মাৎ দুর্ঘটনায় তাঁর পরিবারের সবাই শোকে ভেঙে পড়েন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও