এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

২১ জুলাই মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে রুটে বাস নেই, হয়রানির শিকার নিত্যযাত্রীরা

Published on: July 19, 2023 । 1:43 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: রাস্তায় বেরিয়ে গাড়ি না পেয়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না নিত্যযাত্রীরা। কেউবা অতিরিক্ত ভাড়া দিয়ে নিজের কাজের জায়গায় যাচ্ছেন।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কর্মীদের মুখ্যমন্ত্রীর সভাতে নিয়ে যাওয়ার জন্য আজ থেকেই বাস তুলে নেওয়া হয়েছে। আর তাতেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। ক্ষীরপাই হালদার দিঘির এমনই ছবি ধরা পড়েছে আমাদের সাংবাদিক তনুপ ঘোষের ক্যামেরায়।

অবরোধ, মিটিং, মিছিল যেকোনও ক্ষেত্রেই বাস তুলে নেওয়ার ঘটনা এখন প্রায়শই দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ করে বাস তুলে নেওয়ার ফলে অফিসকর্মী, নিত্যযাত্রী, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হয়রানির শিকার হতে হচ্ছে। রাস্তায় বেরিয়ে বাস না পেয়ে অনেক ঝক্কি ঝামেলার মধ্যে দিয়ে তাদের গন্তব্য স্থলে পৌঁছতে হচ্ছে। কখনও আবার অতিরিক্ত ভাড়া দিয়ে ফিরতে হচ্ছে বাড়ি। হয়রানির শিকার হওয়া অফিসকর্মী, শিক্ষক-শিক্ষিকারা জানাচ্ছেন, হঠাৎ করে বাস তুলে নেওয়ায় তাদের সমস্যায় পড়তে হচ্ছে। বাস তুলে নিলেও যাতায়াতের বিকল্প কোনও ব্যবস্থা করে দেওয়া হোক।

প্রসঙ্গত, ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা রয়েছে। সেই কারণেই সভার দুদিন আগে অর্থাৎ আজ বুধবার থেকেই বিভিন্ন রুটের বাসগুলি তুলে নেওয়া হচ্ছে। যারফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।