এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এতো রক্তদান শিবির হচ্ছে তবুও রক্ত নেই কেন? এই অভিযোগে রবিবার রাতে ঘাটাল ব্লাড সেন্টারে বিক্ষোভ

Published on: July 24, 2023 । 8:31 AM

অতনু বিশ্বাস, অতিথি সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’: চারিদিকে প্রায় প্রত্যেক দিন এত রক্তদান শিবির হচ্ছে, তবুও ঘাটাল ব্লাড সেন্টারে ডিজিটাল বোর্ড অফ [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]করে রাখে। রক্ত নেই বলে রোগীদের ফিরিয়ে দেয় এবং কল ডোনার আনতে বাধ্য করে। সেই জন্য ঘাটালের বেশ কিছু যুবক রবিবার সন্ধ্যাবেলা বিভিন্ন দাবিতে ঘাটাল ব্লাড সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখান। তারা ঘাটাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে রক্তের অভাবে রোগীদের ফিরিয়ে দেওয়া, ডিজিটাল বোর্ড অফ করে রাখা এবং কল ডোনার আনতে বাধ্য করার অভিযোগ তোলেন। তারা ঘাটাল ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষকে অবিলম্বে রক্তের অভাব দূর করতে এবং ডিজিটাল বোর্ড চালু করতে দাবি জানান। ঘাটাল হাসপাতালের সুপার ডাঃ সুব্রত দে বলেন, গত রাতের গণ্ডগোলের কথা শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব। আগামী কাল মঙ্গলবার এনিয়ে ঘাটাল মহকুমা শাসকের সঙ্গে একটি মিটিং রয়েছে। সেখানে এই অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি