এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রান্নার মজুত জ্বালানির মধ্যে এভাবেই লুকিয়ে ছিল ভয়ঙ্কর বিপদ: একটুর জন্য রক্ষা পেলেন গৃহিনী

Published on: July 31, 2023 । 3:21 PM

নিজস্ব সংবাদদাতা,’স্থানীয় সংবাদ’, ঘাটাল:  গ্যাসের দাম বাড়ছে, গ্রাম বাংলার দিন আনি দিন খাই মানুষের কাছে জ্বালানি হিসেবে ভরসা গাছ [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] পালার ডাল বা শস্যের ভুষি খাঁচি এইসব। সেগুলো বছরভর মজুত করতে হয়। কেননা, এই সব জ্বালানি ভেজা ব্যবহার করা যায় না। এই মজুত জ্বালানি থেকেই বিপদ আসতে পারে আচমকাই।

চন্দ্রকোণা থানার গন্ধবেড়িয়া গ্রামে এক গৃহস্থ উনুনের পাশেই বছরকার জ্বালানি মজুত রেখেছিলেন। তার ভেতরেই বাসা বেঁধেছিল গোখুরো দম্পতি। ডিম পেড়ে বাচ্চা ফুটে যাওয়ার পরেও শুকনো ডিমের খোলা আগলে বসেছিল দুটো প্রকাণ্ড গোখুরো।

গৃহিনী জ্বালানি আনতে যেতেই ফোঁসফোঁস শব্দ। প্রথমটায় তারা ভেবেছিলেন দাঁড়াশ সাপ বা ঢ্যামনা। তার পরেও গর্জন শুনে বনদপ্তরে ফোন করেন। সাপ গর্জন করছে মানেই সেটা দাঁড়াশ নয়, দাঁড়াশ গর্জন করে না। বনদপ্তরের ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ দুটি সাপের মধ্যে একটিকে উদ্ধার করেন, একটি ছুটে পালিয়ে যায়। এই বর্ষাকাল মানে সাপের উপদ্রব থাকবেই। যাদের জ্বালানি মজুত করে রাখতে হয় তারা সাবধানে জ্বালানি টানবেন। সাপ এখন জোড়ায় জোড়ায় থাকছে, বিপদ কিন্তু আরও বেশি। ফিনাইল ব্লিচিং বাড়ির চারপাশে নিয়মিত ব্যবহার করুন।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।