এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

৭ জনকে পাঠানো হয়েছে মেদিনীপুরে, ঘাটাল-মেদিনীপুর সড়কে নাড়াজোলে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত কমপক্ষে ১৫

Published on: August 31, 2023 । 9:34 AM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাত সকালেই ঘাটাল-মেদিনীপুর সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে এক পিক আপ ভ্যান।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
পিক আপ ভ্যানে থাকা ৩০ থেকে ৩৫ জনের মধ্যে আহত কম পক্ষে ১৫ জন। তাদের মধ্যে ৭ জনকে স্থানান্তরিত করা হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আহতরা সবাই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। দাসপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার ভোর প্রায় ৫টা নাগাদ এক পিক আপ ভ্যান ৩০ থেকে ৩৫ জন শ্রমিককে নিয়ে ঘাটাল মেদিনীপুর সড়ক ধরে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। যাবার পথে দাসপুর থানার হরিরাজপুরে নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের অফিসের কাছে গাড়িটির সামনের টায়ার ফেটে গেলে যাত্রী ভর্তি ওই গাড়ি রাস্তার মধ্যেই উল্টে যায়। যাত্রীদের মধ্যে সকলেই কমবেশি আহত হন। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর জখম ১৫ জনকে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় সাথে সাথে আনা নয় নাড়াজোল গ্রামীণ হাসপাতালে। অবস্থার গুরুত্ব বুঝে আজ বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ৬টা নাগাদ তাদের মধ্যে ৭ জনকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। জানা যাচ্ছে, ওই পিক আপ ভ্যানে থাকা শ্রমিকেরা প্রত্যেকেই আদিবাসী সম্প্রদায়ের। গাড়িটি রসকুণ্ডু থেকে ডেবরা যাচ্ছিল।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।