এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বল কুড়াতে গিয়ে একি পরিণতি হল কিশোরের

Published on: September 8, 2023 । 9:38 PM

•ফেসবুকের কিছু নিয়মের জন্য আমাদের হেডিং এবং লেখায় কিছু পরিবর্তন আনতে হয়েছে। বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর থানার উত্তর মাগুরিয়া এলাকায় পুকুরে বল কুড়াতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক পরিণতি নবম শ্রেণির ছাত্রের। ওই ছাত্রের নাম রোহিত দাস (১৫)। বাড়ি দাসপুরের পিরিজপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ৮ সেপ্টেম্বর বিকেলে উত্তর মাগুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার সময় পাশের একটি পুকুরে বলটি পড়ে যায়। সেই বল কুড়াতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক পরিণতি হল তার। রোহিত কুল্টিকরী উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্র। জানা যাচ্ছে, রোহিত সাঁতার জানত না। রোহিত মাগুরিয়ায় টিউশন পড়তে গিয়েছিল, পড়া শেষে মাঠে ফুটবল খেলতে গিয়েই এই ঘটনাটি ঘটে। তাকে তলিয়ে যেতে দেখে অন্যান্য ছেলেরা সঙ্গে সঙ্গে পুকুরে নেমে খোঁজার চেষ্টা করলেও সেই মুহূর্তে তার সন্ধান মেলেনি। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা তাদের ফলাফল জানিয়ে দেন। কিশোরের হঠাৎ এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।