এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দিল্লি থেকে নিখোঁজ দাসপুরের পড়ুয়া, বাবার কাতর আকুতি খোঁজ পেলে জানান

Published on: September 13, 2023 । 8:04 AM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ক্যাম্পাসিং এ চাকরি পেয়ে কাজে যোগ দিতে গিয়ে পথেই নিখোঁজ দাসপুরের এক পড়ুয়া।[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

পড়ুয়ার নাম শীর্ষেন্দু মণ্ডল বয়স প্রায় ২২ বছর, বাড়ি দাসপুর থানার নাড়াজোলের রামদাসপুরে। আজ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার শীর্ষেন্দুর বাবা দিলীপ মণ্ডল জানান, ছেলে এগ্রিকালচার নিয়ে দেরাদুনে পড়াশোনা করত। সেখানেই ক্যাম্পাসিং এ এক চাকরি পায়। চাকরিতে যোগ দিতে সে যাচ্ছিল সম্বলপুর। ১০ সেপ্টেম্বর ভোর প্রায় সাড়ে ৫ টা নাগাদ ছেলের সাথে শেষ কথা হয় বাবার। জানা যায় শীর্ষেন্দু পড়াশোনা শেষ করে কলেজ ক্যাম্পাসে ইন্টারভিউ এর মাধ্যম কাজ পেয়ে চাকরিতে যোগ দিতে যাচ্ছিল ভায়া দিল্লি হয়ে, সম্বলপুর। ৯ সেপ্টেম্বর দেরাদুন থেকে নাইট সার্ভিস বাসে করে রওনা দেয় সে। ১০ সেপ্টেম্বর দিল্লির কাশ্মীরি গেটে সকাল সাড়ে ৫ টায় নেমে অটোতে বসে নিউ দিল্লি স্টেশন যাচ্ছিলো ট্রেন ধরতে। কাশ্মীরি গেটে নেমে বাবাকে শেষ ফোন করেছিল ভোর সাড়ে ৫ টায়, তারপর থেকে আজ ১২ সেপ্টেম্বর আর কোনও যোগাযোগ নেই। ইতিমধ্যেই ছেলের খোঁজে দিল্লি পুলিশে ছেলের নিখোঁজের ডাইরি করেছেন বাবা দিলীপ মণ্ডল। দিলীপবাবুর আবেদন ছেলেকে দেখলে সাথে সাথে স্থানীয় থানা বা তাঁর সাথে যোগাযোগ করুন।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।