এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ওই শ্বশুর শাশুড়ির কঠোর শাস্তি চাইছে দাসপুরের মানুষ, আপনারা?

Published on: September 23, 2023 । 11:27 AM

সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: গৃহবধূর উপর অত্যাচারের চরম নজির দাসপুর থানার সুরতপুর গ্রামের মেট্যা পরিবারে। পাড়া প্রতিবেশীদের অভিযোগ, গৃহবধূ মাম্পি মেট্যাকে প্রাণে মারার চেষ্টা করেছে শ্বশুর শাশুড়ি মিলে। পাড়ার লোকজন গৃহবধূর চিৎকার শুনে শুক্রবার রাতে ওই বাড়িতে দৌড়ে যায়। দরজা ভেঙে শ্বশুর শাশুড়ির হাত থেকে উদ্ধার করে ওই গৃহবধূকে কিন্তু ততক্ষণে তার প্রাণটুকু ছিল। একেবারে আশঙ্কাজনক অবস্থায় তাকে ওই রাতেই উদ্ধার করে পাঠায় ঘাটাল হাসপাতালে। পাড়া প্রতিবেশীদের অভিযোগ, নিয়মিত শ্বশুর পরেশ মেট্যা ও তার স্ত্রী ঊষা তাদের বৌমা মাম্পির উপর নির্যাতন চালায়। মাম্পির স্বামী ভিনরাজ্যে সোনার কাজ করে। তাদের একটি বছর ২ এর সন্তানও আছে। আজ শনিবারের সকালে জানা যাচ্ছে, ইতিমধ্যেই শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে দাসপুর থানার পুলিশ। সমস্ত বিষয় জেনে স্বামী ভিনরাজ্য থেকে স্ত্রীর কাছে ফিরছে। অন্যদিকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মাম্পি। সুরতপুরের মানুষ চাইছেন দোষীদের কঠোরতর শাস্তি হোক।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।