এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে শিক্ষকের বাড়িতে কয়েক লক্ষ টাকার গয়না চুরি

Published on: December 2, 2023 । 10:52 AM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: তালা বন্ধ করে পরিবারের সবাই নতুন বাড়িতে গিয়েছিলেন। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সেই সুযোগেই শুক্রবার রাতে বাড়ির তালা ভেঙে চুরি হল দাসপুর(Daspur) থানার শৌলান গ্রামের বাসিন্দা গৌতম পানিগ্রাহীর বাড়িতে। গৌতমবাবু খেপুত হাইস্কুলের(Kheput) ভূগোলের শিক্ষক(Geography teacher)। তাঁর আদি বাড়ি দাসপুর থানার সড়বেড়িয়ায়(Sarberiya)। তাঁর মা ২৭ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন। ওই শিক্ষক বলেন, পারলৌকিক আচার অনুষ্ঠান পালনের জন্য আমরা পরিবারের সবাই শৌলান থেকে সড়বেড়িয়ায় গিয়েছিলাম। আজ সকালে ছেলে পড়তে এসে দেখে গেটের তালা ভাঙা। আলমারি ভেঙে সোনার গয়না(Gold jewellery) ও নগদ টাকা(money) নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।