এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল কলেজের ছাত্রী এভাবেই নিজেকে শেষ করল

Published on: December 7, 2023 । 5:00 PM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: বৃহস্পতিবার সকালে ঘাটাল থানার কিশোরচক গ্রামে এই কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। ওই দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিস জানিয়েছে, এই ছাত্রীর নাম পিউ মণ্ডল(১৯)। এদিন সকালে তাঁর নিজের শোবার রুম থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিস দেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেছে।
পিউ ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ত। পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, পিউ এর আগেও বেশ কয়েক বার নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল। প্রেম ঘটিত কারণে পিউ আত্মহত্যা করতে পারে বলে পুলিস প্রাথমিক ভাবে অনুমান করছে। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে পিউয়ের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।