এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

টোটো চালকদের বিক্ষোভ: অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিবহণ বন্ধ হল দাসপুরে

Published on: December 8, 2023 । 10:26 AM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: ম্যাজিক গাড়ি আটকে রেখে বিক্ষোভ, অবরোধ। শ্রীবরা-মহিষঘাটা রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিবহণ বন্ধের ডাক দিল টোটো চালকরা। গত কাল ওই রুটে একটি টোটো থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এক ম্যাজিক গাড়ির চালকই ওই কাজ করেছিলেন। তারই প্রতিবাদেই আজ সাত সকালেই কুল্টিকুরীতে ম্যাজিক গাড়ি আটকে রেখে বিক্ষোভে শামিল হলেন টোটোচালকরা। ফলে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। উল্লেখ্য শ্রীবরা থেকে মহিষ ঘাটার ব্রিজ পর্যন্ত শ্রীবরা টোটো ইউনিয়নের টোটো ৩০ টির বেশি টোটো চলে। টোটো চালকদের অভিযোগ সম্প্রতি স্থানীয় পঞ্চায়েতের নির্দেশে ওই রাস্তায় কোলাঘাট থেকে মহিষ ঘাটা ব্রিজ পর্যন্ত ম্যাজিক গাড়ির চলাচল শুরু হয়েছে। এর ফলে টোটো চালকদের রুটিতে টান পড়ছে বলে অভিযোগ। এর জেরে টোটো চালকদের মধ্যে পুঞ্জিভূত ক্ষোভের সঞ্চার হয়। গতকালের ঘটনায় সেই খবর বহিঃপ্রকাশ ঘটে। আজ ৮ ডিসেম্বর সকাল থেকে চলাচলকারী সমস্ত ম্যাজিক গাড়ি আটকে, ও নিজেদের টোটো বন্ধ রেখে এক প্রকার অবরোধে শামিল হয় টোটো ইউনিয়ন। এর জেরে সমস্যায় পড়তে হয়, নিত্যযাত্রীদের।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।