এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে লটারির নাম্বার জালিয়াতি করে টাকা তুলতে গিয়ে ধরা পড়লো এক ব্যক্তি, তুলে দেওয়া হল পুলিশের হাতে

Published on: December 9, 2023 । 10:58 PM

আকাশ দোলই, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: লটারির টিকিটে(Lottery ticket) নাম্বার কারচুপি করে টাকা তুলতে গিয়ে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ধরা পড়ল এই ব্যক্তি। ঘাটাল কলেজ মোড়ে(Ghatal college more) আজ শনিবার রাতে এই ঘটনাকে ঘিরে রীতিমতো ভিড় জমে যায়। পদ্মলোচন মাইতি নামে ওই ব্যক্তি একটি লটারি টিকিট নিয়ে উইনিং এর টাকার দাবি করে। টিকিট দেখেই সন্দেহ হয় টিকিট ব্যবসায়ীর। টিকিট ব্যবসায়ী ভাল করে চেক করে দেখেন টিকিটের একটি নাম্বার কারচুপি করে সে টাকা তুলতে এসেছে। সাথে সাথেই আটকে রাখা হয় ওই ব্যক্তিকে খবর দেওয়া হয় ঘাটাল থানায়(Ghatal Police Station), ঘাটাল থানার পুলিশ এসে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তি পদ্মলোচন মাইতির দাবি সে কোনদিনই টিকিট কাটেনি তাকে সনাতন গুছাইত নামে অপর এক ব্যক্তি টাকা আনতে পাঠিয়েছিলেন। পুরো বিষয়টি খুঁটিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।