এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

একাধিক দাবি নিয়ে ধর্মঘটে শামিল হল ডাক বিভাগের কর্মীরা

Published on: December 14, 2023 । 10:28 PM

ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর ১ ব্লকের সেকেন্দারি সাব পোস্ট অফিসের(Post office) সামনে এমনই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই সেকেন্দারি পোস্ট অফিসে ধর্মঘটে শামিল হয় সেকেন্দারি সাব পোস্ট অফিসের(Sub post office) অধীনে থাকা আটটি ব্রাঞ্চ অফিসের(Branch post office) কর্মীরা। কলোড়া, চেঁচুয়া গোবিন্দনগর, গৌরা, ফতেপুর , সোনাখালি, পলাশপাই, হাট সরবেড়িয়া ও পাঁচবেড়িয়া শাখা পোস্ট অফিসের কর্মীরা এক হয়ে ধর্মঘটে(strike) ডাক দেন। আন্দোলনকারীদের দাবি, GDS দের ১২, ২৪ ও ৩৬ বছরে তিনটি প্রমোশন(Promotion) দিতে হবে। ১৮০ দিনের ছুটি জমা রাখতে হবে। GDS দের ৮ ঘণ্টার ডিউটি করতে হবে। গ্রামীণ পোস্ট অফিসে কম্পিউটার ও প্রিন্টারের ব্যবস্থা করা সহ ১২ টি দাবি নিয়ে আজ তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানান তারা। তাদের দাবিগুলো যদি না মেনে নেওয়া হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চলবে বলে সাফ জানান অন্দোলনকারীরা।

 

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।